Skip to main content

BENGAL CLASS 10 WB(MADHYAMIK)(SG COACHING)

  

বাংলা ভাষার বিজ্ঞান

[প্রতিটি প্রশ্নের মান-1]

 

1. কয়েকজন – লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। (শূন্যস্থান পূরণ করাে)
[A] বিদ্যোৎসাহী     [B] অতি উৎসাহী [C] নিরুৎসাহী     [D] অনুৎসাহী

 

Answer : [A] বিদ্যোৎসাহী

 

2. বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিৎ পরিচয় না থাকলেও কোনাে বৈজ্ঞানিক | সন্দৰ্ভ বােঝা কঠিন।” (শূন্যস্থান পূরণ করাে)
[A] সাধারণ     [B] প্রাথমিক   [C] অসাধারণ [D] জড়

 

Answer : [B] প্রাথমিক

 

3. স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডীর বদলে | লেখা যায়-
[A] মেরুদণ্ডহীন    [B] শিরদাঁড়াহীন   [C] নরম মেরুদণ্ড [D] মেরুদণ্ড ভাঙা

 

Answer : [B] শিরদাঁড়াহীন

 

4. “বিশ্ববিদ্যালয়-নিযুক্ত সমিতি বিস্তর __ শব্দ বজায় রেখেছেন। (শূন্যস্থান পূরণ করা)
[A] বাংলা শব্দ     [B] সংস্কৃত শব্দ   [C] ইংরেজি শব্দ [D] পারিভাষিক শব্দ

 

Answer : [C] ইংরেজি শব্দ

 

5. পরিভাষার উদ্দেশ্য—
[A] ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা     [B] ভাষার সংক্ষেপ [C] ভাষার অর্থ সুনির্দিষ্ট করা ।     [D] কোনােটিই নয়

 

Answer : [A] ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা

 

6. “The atomic engine has not even reached the blue print stage”.-47 বাংলা অনুবাদ হওয়া উচিত
[A] নীল চিত্র এখনাে পরমাণু ইঞ্জিনের জন্ম দেয়নি।     [B] পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। [C] পরমাণু ইঞ্জিন নীল মঞ্চে পৌঁছায়নি।     [D] পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনাে প্রস্তুত হয়নি।
Answer : [B] পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি

 

7. Connotation-শব্দের অর্থ-
[A] বিপরীত অর্থ     [B] অর্থ রূপান্তর [C] অর্থ ব্যাপ্তি     [D] অর্থ সংকট

 

Answer : [C] অর্থ ব্যাপ্তি

 

৪. ‘Sensitized’-এর বাংলায় অনুবাদ করলে যে অর্থ পাওয়া যায়—
[A] সুগ্রাহী কাগজ     [B] স্পর্শকাতর কাগজ   [C] সুবেদী কাগজ [D] অভিমানী কাগজ

 

Answer : [A] সুগ্রাহী কাগজ

 

9. “অনেকে মনে করেন, _ শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা | সহজ হয়।” (শূন্যস্থান পূরণ করাে)
[A] নতুন     [B] পারিভাষিক     [C] বৈজ্ঞানিক [D] ফ্রে ।

 

Answer : [B] পারিভাষিক

 

10. শব্দের শক্তির ত্রিবিধ রূপের প্রথমটি হল-
[A] ব্যঞ্জনা     [B] বর্ণনা [C] অভিধা     [D] লক্ষণ

 

Answer : [C] অভিধা

 

দশম শ্রেণীর বাংলা সাজেশন – বাংলা ভাষার বিজ্ঞান : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর :[ প্রতিটি প্রশ্নের মান-1]

 

1. অভিধা কী? একটি উদাহরণ দাও।

 

Answer : শব্দের মুখ্য অর্থ বা বাচ্যার্থ প্রকাশিত হয় যে বৃত্তির বলে, তার নাম অভিধা। যেমন—পাঁকে জন্মে যা তা পঙ্কজ’ হলেও শব্দটির অভিধা ‘পদ্ম’ অর্থেই সীমাবদ্ধ।

 

2. বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় বাধা কোথায় ?

 

Answer : বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার প্রধান বাধা হল বাংলা পারিভাষিক শব্দের প্রাচুর্য।

 

3. কোন্ উক্তিকে লেখক কাব্যের উপযুক্ত, ভূগােলের উপযুক্ত নয় বলেছেন?

 

Answer : “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”—কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত, ভূগােলের উপযুক্ত নয়।।

 

4. “তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না।”—এরূপ বলার কারণ কী?

 

Answer : আমাদের দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান সামান্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গেও তাদের যােগ নেই—এই কথাটা বুঝতে হবে। ৯০ দশম বাংলা সাজেশন |L

 

5. কোন প্রসঙ্গে লেখক ‘মাছিমারা নকল’ কথাটি বলেছেন?

 

Answer : When sulphur burns in air the nitrogen does not take part in the reaction-এর বাংলা “যখন গন্ধক হাওয়ায় পােড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না”—এ রকম অনুবাদকে লেখক ‘মাছিমারা নকল’ বলেছেন।

 

6. পরিভাষার উদ্দেশ্য কী?

 

Answer : পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা।

 

দশম শ্রেণীর বাংলা সাজেশন – বাংলা ভাষার বিজ্ঞান : রচনাধর্মী প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-5]


1বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে কী কী অসুবিধার কথা প্রাবন্ধিক আলােচনা করেছেন?

 

Answer : প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে বেশ কয়েকটি অসুবিধার কথা বলেছেন—
         প্রথমত, পারিভাষিক শব্দের সংখ্যা কম, এক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় চেষ্টা করলেও এই সমস্যার সমাধান হয়নি।
         দ্বিতীয়ত, পাশ্চাত্য জনসাধারণের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগন্ন। বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলির সঙ্গে পরিচয় না থাকলে কোনাে বৈজ্ঞানিক লেখা বেশ কঠিন। বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটলে এ সমস্যা মিটে যাবে।
         তৃতীয়ত, বিজ্ঞান রচনার জন্য যে রচনা পদ্ধতির দরকার তা এখনাে আমাদের লেখকরা রপ্ত করতে পারেন নি। বহুক্ষেত্রেই ভাষা আরষ্ট এবং ইংরেজি ভাষায় আক্ষরিক অনুবাদ ধরা পড়ে। ফলে রচনাটি উৎকট হয়। এই সমস্যার হাত থেকে বাঁচবার জন্য অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়।
         চতুর্থত, অল্প বিদ্যা ভয়ংকর, বিজ্ঞান রচনায় ভুল তথ্য বা অস্পষ্ট ধারণা সাধারণ। পাঠকদের ক্ষতি করে। তাই প্রাবন্ধিকের পরামর্শ হল বৈজ্ঞানিক লেখা প্রকাশের আগে অভিজ্ঞ লােককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত।

Comments